নতুন সাজে ভক্তদের নজর কাড়লেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। 

গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পরপরই পোস্টটি ভরে ওঠে নানা প্রতিক্রিয়ায়।

কেউ লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ’।

তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনটিও। এই অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’ 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ছবিতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে তাকে।

অপু বিশ্বাসকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এমবাপের জোড়া গোল, বড় জয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল

১০

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

১১

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

১২