রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত আরেক শীর্ষ সন্ত্রাসী

ছবি: সংগৃহীত।

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে ইয়াছিন খান পলাশ (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ। ‘কাইল্যা পলাশ’ নামেই বেশি পরিচিত তিনি।

শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পশ্চিম রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে এলে এক যুবক পলাশ খানকে লক্ষ্য করে গুলি করে। সেটি তার মাথায় বিদ্ধ হয়। আহত অবস্থায় স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। 

গুলিবিদ্ধ পলাশ খানের বাসার সাহায্যকারী ইব্রা মিয়া জানান, তাদের বাসা পশ্চিম রামপুরায় এলাকায়। আজ তার বাসায় মিলাদের ব্যবস্থা ছিল। দুপুরে মক্কি মসজিদে জুম্মার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে গেলে এক ব্যক্তি লক্ষ্য করে গুলি করে। এরপর কয়েকজন আক্রমণকারীকে ধাওয়া দিলে দৌড়ে গিয়ে সে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পলাশকে পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি

তিনি আরও জানান, এলাকায় মিজান হত্যা মামলায় ২৫ বছর জেলে ছিল পলাশ খান।  এক মাস ৮ দিন আগে জেল থেকে বের হন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এরাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার মাথায় দুটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে আছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত  করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ওসি আরও জানান, পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। দ্বীর্ঘদিন কারাভোগের পর কিছুদিন আগে জেল থেকে বের হয়। তবে কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২