আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করায় খুলনায় এ মানহানি মামলা করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) মহানগর হাকিম সোনাডাঙ্গা আমলি আদালতে এই মামলা দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

আদালতের বিচারক মো. আসাদুর জামান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা থানায় প্রেরণ করেন। আগামী ২৪ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী বাবুল হাওলাদার বলেন, ইসলামী বক্তা আমীর হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করেন। এতে আমার মক্কেল ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেছেন এতে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের পরিবারের মানহানি হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় মানহানির অভিযোগে মামলার আবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের এক নেতা। বাদী সোলাইমান চৌধুরী শিহাব ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) তার আবেদনের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি গৃহীত হয়েছে বলে জানা গেছে। আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বাদী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২