আর যেন কথায় কথায় গুলি না চলে: রিজভী

ছবি সংগৃহিত।

পুলিশ যেন কথায় কথায় জনতার ওপর গুলি না চালাতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই যন্ত্রপাতি অর্থ্যাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। যেই হোক না কেন কথায় কথায় যেন গুলি না করে। জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণে হতে পারে, সেখানে নানা পদ্ধতি আছে। টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করতে পারে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে, আপনার সংস্কার করুন, এমনভাবে সংস্কার করুন যাতে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান না হয়। 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। মানুষের সুখ-শান্তির কথা ভাবতে হবে। বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১০

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

১১

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১২