আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

ছবি: সংগৃহীত।

অমর একুশে বইমেলা ২০২৬ এর আয়োজন আজ রোববার শেষ হচ্ছে। সমাপনী দিনে মেলা বেলা ২টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর প্রতিবেদন উপস্থাপন করবেন মেলার সদস্যসচিব মো. সেলিম রেজা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও কয়েকটি স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।

২০২৫ সালে বিষয় ও গুণগতমানসম্মত সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে। গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ প্রকাশের জন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ঐতিহ্য, প্রথমা প্রকাশন ও দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।

শিশুসাহিত্যে গুণগতমানসম্পন্ন সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পাচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। নতুন অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগতমান বিবেচনায় সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার পাচ্ছে সহজ প্রকাশ।

এ ছাড়া অমর একুশে বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জার জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস, মাত্রা প্রকাশ ও বেঙ্গল বুকস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

১০

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

১১

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

১২