দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আলিয়া

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মাস খানের আগেই এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনার বিষয়ে জানিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, ইতোমধ্যেই নাকি স্বামী রণবীর কাপুর ও তিনি মিলে সেই সন্তানের নামও ঠিক করেছেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি ঘিরে শুরু হয়েছে এই জল্পনা। প্রথম দিন ড্যানিয়েল রোজ়বেরির ডিজাইন করা স্ট্র্যাপলেস সিকুইনড গাউনে হাজির হন তিনি। হালকা ও নরম কাপড়ে সূক্ষ্ম নকশা নজর কাড়লেও অনেকের চোখে লেগে যায় আলিয়ার বদলে যাওয়া শারীরিক গড়ন। অনুষ্ঠানের একাধিক মুহূর্তে দেখা যায়, আলিয়া নিজের পেট ঢাকার চেষ্টা করছেন। মাথার খোঁপা, হিরের স্টাড এবং সাজের পরিপূর্ণতা সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে তার স্ফীত উদর।

পরদিন ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানির ডিজাইন করা গ্ল্যামারাস সিকুইনড গাউনে দেখা যায় আলিয়াকে। সেই গাউনেও স্পষ্ট হয়ে ওঠে একই রকম ইঙ্গিত, যা আরও উস্কে দেয় দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার গুঞ্জন।

এর আগে করিনা কপূর খান ও অনুষ্কা শর্মা দুই সন্তানের মা হয়েছেন। অনেকে মনে করছেন, আলিয়াও হয়তো একই পথে হাঁটছেন। যদিও অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই মুহূর্তে কান উৎসবে আলিয়ার উপস্থিতি যেমন চর্চায়, তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মধ্যে। তবে আসল সত্যতা সময়ই বলবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২