কেউ হজে যেতে না পারলে এজেন্সিকে দায় নিতে হবে: ধর্ম উপদেষ্টা

ছবি সংগৃহিত।

অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাবু ও ক্যাটারিং সার্ভিস ছাড়াও বাড়ি ও হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এই সময় আর বাড়ানো হবে না। ৭০টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত ৩৮টির চুক্তি সম্পাদনের কাজে অগ্রগতি আছে। বাকিগুলো পিছিয়ে আছে।

ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে, সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, এবার হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। আর এ বছর হজ কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। তবে এবার হজে শিশুদের নেয়া যাবে না। যদিও শিশুদের বয়স কত হবে তা এখনো জানায়নি সৌদি আরব।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশ থেকে হজযাত্রীদের বিমান ভাড়া বেশি নয়। হজযাত্রার ভাড়া কমাতে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে তৃতীয় ক্যারিয়ারের অনুমোদন পেলে টেন্ডার দিয়ে নতুন বিমান সংস্থাকে নেয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২