পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামবে কি না, ভারত থেকে স্পষ্ট করলেন আফগানমন্ত্রী

ছবি : সংগৃহীত।

পাকিস্তানের সঙ্গে ভয়াবহ সীমান্ত সংঘর্ষের মধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি জানিয়েছেন, কাবুল আপাতত যুদ্ধ থামিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘শনিবার রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি, তাই এখন সংঘর্ষে বিরতি দেয়া হয়েছে।’ 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সফররত আফগানমন্ত্রী মুতাক্কি বলেন, ‘আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব জানিয়েছে- এই সংঘর্ষের ইতি টানা উচিত। তাই আপাতত আমাদের পক্ষ থেকে আমরা যুদ্ধ থামিয়ে দিয়েছি।’ খবর আল জাজিরার।

মুতাক্কি আরও বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষ ও জনগণ শান্তিপ্রিয়, তারা আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। পাকিস্তানের বেসামরিক জনগণের সঙ্গে আমাদের কোনো সমস্যা ও বৈরিতা নেই।’

তিনি সতর্ক করে বলেন, ‘যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তখন আফগানিস্তানের সাধারণ মানুষ, সরকারপ্রধান, আলেম-উলামা ও ধর্মীয় নেতারা সবাই এক হয়ে দেশের স্বার্থে লড়াই করে।’ শেষে আফগান পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি পাকিস্তান শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানেরও অন্য রকমের বিকল্প আছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২