আবু সাঈদ হত্যা মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছবি: সংগৃহীত ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের আইকনিক শহিদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের ১১তম দিন আজ। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্য নেবেন বিচারক ।

গতকাল (সোমবার, ১০ নভেম্বর) সাক্ষ্য দিয়েছেন মামলার ১২তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব রেজা খান।

সাঈদের মৃত্যুর জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেছেন তিনি। আকিব আদালতকে বলেন, গত বছরের ১৬ জুলাই শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে খুব কাছ থেকে আবু সাঈদকে শটগান থেকে গুলি করা হয়। প্রথমে গুলি করেন এএসআই আমির হোসেন, পরে গুলি করে কনস্টেবল সুজন চন্দ্র রায়। মারাত্মক আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে সরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে সাক্ষী আকিব এসে আবু সাইদকে ধরে রিকশায় উঠিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে আবু সাঈদের মৃত্যুর খবর জনতে পারেন।

এদিকে ট্রাইব্যুনাল-১ এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্যগ্রহণ হবে আজ। সকালেই হাজির করা হবে দুই মামলার মোট সাতজন আসামিকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১০

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২