নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

ছবি: সংগৃহীত।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির।

স্থানীয় একাধিক সূত্র জানান, বিগত অনেক দিন পর্যন্ত ইমানআলী বাজার সংলগ্ন জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়। সরকারি চালগুলো তিনি বিভিন্ন লোকজনের কাছে অধিক মূল্যে বিক্রি করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে দেখতে পান একটি কক্ষে সরকারি চালের প্রায় ৯৯ বস্তা মজুত রয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বার থানায় অবহিত করা হয়। কিন্তু সকালে বিষয়টি প্রশাসনকে জানালেও দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর জামায়াত নেতা সামাদ গা–ঢাকা দিয়েছে।

এ ঘটনায় জামায়াত নেতা আবদুস সামাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। এর বাইরে কোনো কথা না বলে তিনি ফোন কেটে দেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

১

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৩

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

৬

ভরিতে স্বর্ণের দাম কমলো আরও ২২১৬ টাকা

৭

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

৮

মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

৯

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১০

গোপনে আবুধাবি সফরে এসেছিলেন নেতানিয়াহু, স্বীকার করল আরব আমিরাত

১১

এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

১২