দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট জমা পড়েছে

ছবি: সংগৃহীত।

দেশের ভেতরে থাকা ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ৪৮ হাজার ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা জানানো হয়।

ইসি জানিয়েছে, ডাক বিভাগের মাধ্যমে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন ভোট দিয়ে পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

এ পর্যন্ত জমা পড়া ব্যালটের মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, যারা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য এই অ্যাপভিত্তিক পোস্টাল ভোট ব্যবস্থা একটি কার্যকর বিকল্প।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

২

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

৩

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

৪

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

৫

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

৬

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৭

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৯

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১০

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

১১

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

১২