হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত।

দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৪ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৪২ জন। 

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫০৪ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৩ হাজার ৩৬২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ হাজার ১০৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৪ হাজার ৮১২ শিশু বাড়ি ফিরেছে। 

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২