চুয়াডাঙ্গায় ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ছাগলাপাড়া মরহুম কাছেদ মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের সক্রিয় কর্মী জিল্লুর রহমান (৫৫), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে আওয়ামী যুব লীগের সক্রিয় কর্মী সোহাগ হোসেন (৩২)।

আলমডাঙ্গা থানাধীন একই উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আফজালুল হকের ছেলে ও চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল হক (৪২), একই থানাধীন ভোগাইল বগাদি গ্রামের মরহুম মঙ্গল মন্ডলের ছেলে ও গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোজাম মন্ডল (৪৫), দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের  কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার মরহুম আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছানোয়ার হোসেন মন্টু (৪৭) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার জয়নগর স্কুল পাড়ার মরহুম বায়তুল্লাহ গাইনের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম (৫৫)।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। এনিয়ে গত ৪দিনে ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২