ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ছবি: সংগৃহিত ।

ফরিদপুরে রেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তিনজন ঘটনাস্থলে ও বাকি দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।  এখন মৃতদের পরিচয় জানা যায়নি। তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

আজ মঙ্গলাবর (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুুপুর ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হলেও তারা সেখানে মারা যান।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলের সূত্রধরে জানা গেছে, মোবাইল ব্যবহারকারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাই উদ্ধারকারীদের ধারণা, নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা হতে পারেন। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২