ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ৪৭ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ৪৭ জন শিক্ষার্থী।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর ভর্তি পরীক্ষায় ১৩০ আসনের বিপরীতে ৬ হাজার ৮৩ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৪৭ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবেন।

এ বছরের ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ৫০ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতায় নামবেন ৩৯ ভর্তিচ্ছু।

এছাড়া ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন।

প্রতিটি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আজ চুক্তি সই হবে, জানালেন ট্রাম্প

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগি

পতাকা বৈঠকেও মেলেনি ফল, ঝুলছে পুশইনের শিকার ১২ জনের ভাগ্য

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

নাঈমকে মারধরের ঘটনায় ক্রিকেটারদের ক্ষোভ, বিসিবির কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাব: পররাষ্ট্রমন্ত্রী

হামে নিভে গেল আরও ৫ প্রাণ, মৃত্যু সাড়ে ৬শ’ ছুঁইছুঁই

চুয়াডাঙ্গায় ইউপি সচিবসহ আটক ৩, মাদক জব্দ

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

১০

হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা

১১

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

১২