ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

ছবি : সংগৃহীত।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১২২ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজন মারা গেছেন। তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। 

অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। 

এই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৮ জন করে মোট ৩৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জেলার ডিসি প্রত্যাহার

আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি নিহত

লেখালেখি সাহিত্য পুরস্কার পেলেন ড. মাহবুব হাসান ও আবদুল হাই শিকদার

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

ফেব্রুয়ারিতে এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব

ইরানে কে হচ্ছেন খামেনির পর ক্ষমতার উত্তরসূরি?

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

১০

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

১১

যমুনা ছাড়লেন ড. ইউনূস

১২