খুলনা দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার উথিলা গ্রামের বাসিন্দা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তার মেয়ে মায়মুনা (২) ও ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন ।
দিঘলিয়া থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ বলেন, একটি ভারী ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রূপসা হয়ে মোটরসাইকেল চালিয়ে তারা নড়াইলের কালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় সাইড নিতে গিয়ে মোটরসাইকেলটি ভারী ট্রাকের নীচে চলে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ভাগ্যক্রমে বেঁচে যান মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক । দুই জনেরই অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।