৬ দিনে ঢাকা থেকে ২১০ ফ্লাইট বাতিল

ছবি: সংগ্রহীত।

ইরানে হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গত ছয় দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেবিচকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেন। জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৫টি এবং ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ ৫ মার্চ বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের চারটি, জাজিরা এয়ারওয়েজ কুয়েতের চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি এবং ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি ফ্লাইট রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২