সিরাজগঞ্জে টিসিবির পণ্যবোঝাই পিকআপসহ আটক ২

ছবি সংগৃহিত।

সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল বাজার এলাকা থেকে টিসিবি পণ্য, পিকআপ ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

পরে রোববার (১৬ মার্চ) বিকেলে গ্রেপ্তারদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- জেলার কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের আব্দুর রহমান (২৫) ও আলোকদিয়ার পশ্চিমপাড়া গ্রামের শিপন শিকদার (২৮)।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, পিকআপটি টিসিবির পণ্য নিয়ে কামারখন্দের দিকে যাচ্ছিলো। পরে ওই এলাকার চেকপোস্ট অতিক্রম করার সময় নাইটগার্ড চালকসহ ট্রাক ও সহকারীকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা ৫৯ বস্তা চাল জব্দ ও দুই জনকে আটক করে।  আটকরা প্রাথমিকভাবে পাচার করে টিসিবির পণ্য বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২