যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে অবস্থিত ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি ‍দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি

নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। বিবিসি নিউজের সহযোগী সিবিএস জানিয়েছে, ওই দুজন ইহুদি জাদুঘর থেকে বের হওয়ার পরই গুলিবিদ্ধ হন। তাদেরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় সময় রাত ৯টার দিকে তাদের গুলি করা হয়। ওই স্থানটি একটি পর্যটক কেন্দ্র। যেখানে জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে। এছাড়া এবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও আছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা জাদুঘরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এক্স পোস্টে নোয়েম বলেন, ‘আমরা সতর্ক থেকে এ ঘটনার তদন্ত করছি এবং আরও অধিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা জঘন্য এই অপরাধীদের বিচার করবো। 

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে রাষ্ট্রদূত ড্যানি ডেনোন বলেন, কূটনীতিক এবং ইহুদি সম্প্রাদায়ের ক্ষতিসাধন রেড লাইন অতিক্রম করেছে। আমরা আশ্বস্তের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের আশা করছি।  

এ ঘটনার পর শহরে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়া নগরীর কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী, তবে এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২