২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ছবি- সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের যে দীর্ঘ খরা চলছিল, শেখ মোরসালিনের একমাত্র গোলে অবশেষে তার অবসান হলো। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরসালিন। হামজা চৌধুরী ও সমিত সোমদের দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে আক্রমণে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। পরের মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস দারুণ দক্ষতায় টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।

 

গোল হজম করার পর ভারত আক্রমণে ধার বাড়ালেও, তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান মিডফিল্ডার হামজা চৌধুরী। ২৭তম মিনিটে ডিফেন্ডার তারিক কাজী চোট নিয়ে মাঠ ছাড়লে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে ৩১তম মিনিটে হামজা নিশ্চিত গোল হজম থেকে দলকে রক্ষা করেন। গোলরক্ষক মিতুল মারমা বারের বাইরে চলে গেলে হামজা হেড দিয়ে বল ক্লিয়ার করেন। ৪৪তম মিনিটে হামজা নিজেই প্রায় দ্বিতীয় গোলটি এনে দিয়েছিলেন কিন্তু তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে, খানিকবাদে বল থ্রো নিয়ে দু'দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষ হাতাহাতির পর্যায়ে পৌঁছালে রেফারি দু'জনকেই হলুদ কার্ড দেখান।

ভারতের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এএফসি বাছাইপর্বে ‘সি’ গ্রুপে তিন নাম্বারে অবস্থান করছে, সমান ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট নিয়ে ভারত আছে গ্রুপের তলানিতে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২