সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে সম্পর্ক মানেই বড় দায়িত্ব। প্রেম যতই রোমান্টিক হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তার দায়বদ্ধতা বাড়ে বলে মনে করেন তিনি।

ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’–এ অভিনয় করছেন শুভশ্রী। ছবির গল্প, চরিত্র এবং নির্মাণ শৈলী নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এটি সম্পর্ক এবং অপেক্ষার গল্প-যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। ট্রেলার দেখে দর্শকের একাংশ ছবিটিকে ঋতুপর্ণ ঘোষের ঘরানার বলেও মনে করছেন।

শুভশ্রী বলেন, ভালোবাসার কোনো প্রজন্ম হয় না। কেউ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, আবার সম্পর্ক যদি কাজ না করে, সম্মান বজায় রেখে আলাদা হওয়াও অপরাধ নয়।  

দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য সত্ত্বেও প্রতিযোগিতার ভেতর নিজেকে হারিয়ে ফেলার ভয় আছে কি? এমন প্রশ্নে স্পষ্ট জবাব শুভশ্রী বলেন, জীবনে উত্থান-পতন স্বাভাবিক। আমি বেশি কিছু চাই না। কখনো ক্যারিয়ার নিচে গেছে, আবার ওপরে উঠেছে। তাই এসব নিয়ে বিচলিত হই না।  

ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। জানান, ঋতুদা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন এবং আমার জন্য একটি চরিত্র ভাবছিলেন। কিন্তু কাজটা আর হয়নি। ‘দোসর’ আর ‘উনিশে এপ্রিল’ আমার প্রিয় ছবি। ঋতুপর্ণ ঘোষ এমন অনেক কথা বলতেন, যা আমাদের অজানা, কিন্তু পর্দায় খুব সহজে তুলে ধরতেন।  

এদিকে, বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মুক্তির ঘোষণায় অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়ালেও এ বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ শুভশ্রী। বলেন, এখনই কিছু বলতে চাই না। প্রচারের সময় অবশ্যই কথা বলব।  

 

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২