ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে আমরা বিদায় নেবো: আসিফ নজরুল

ছবি সংগৃহীত।

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে সরকারের অবস্থান অটল। তিনি বলেন, নির্বাচন দেয়ার পর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সরকার এগিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর আমরা দায়িত্ব হস্তান্তর করব। রাজনৈতিক দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মাত্র।’

ড. মুহাম্মদ ইউনুসকে ‘বিশ্ব সমাদৃতজন’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে সরে আসার প্রশ্নই আসে না। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দুদক-বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো আগামী দুই মাসের মধ্যে আইনে রূপ দেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

১০

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১২