পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে একজন মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে  ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মামুনের খালাতো ভাই হাফিজ জানান, ‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ‘আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১০

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২