আংশিকভাবে চালু হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আংশিকভাবে চালু হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে ঘোষিত দিনেই এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও পরিচালনার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তাই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজ নিজ দায়িত্ব সময়মতো সম্পন্ন করতে হবে।

বৈঠকে টার্মিনালটি চালুর আগে যেসব প্রস্তুতি বাকি রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি সম্পাদন। পাশাপাশি এসব কাজের বর্তমান অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগের ফলে তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন অবশিষ্ট কাজগুলো পরিকল্পনা অনুযায়ী শেষ করাই প্রধান লক্ষ্য। ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও টার্মিনালটির পূর্ণাঙ্গ পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চলমান থাকবে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলো যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তাঁর মতে, সবার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে পারবে

১

আংশিকভাবে চালু হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

২

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

৩

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে বিধিনিষেধ

৫

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

৬

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

৭

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

এইচএসসি সাপ্লিমেন্টারি,পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরে

৯

বাবার করা আইনেই সুযোগ শেষ শেখ হাসিনার,আইন মেনে ফিরতে হবে দেশে:আইনমন্ত্রী

১০

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার

১১

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।