ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে বিধিনিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে বিধিনিষেধ

ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও বাধ্যতামূলক করা হয়েছে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে নির্দেশনায় বলা হয়, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অফিসের সুপারিশসহ জমা দেওয়া আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

অন্যদিকে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে পারবে

১

আংশিকভাবে চালু হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

২

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

৩

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে বিধিনিষেধ

৫

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

৬

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

৭

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

এইচএসসি সাপ্লিমেন্টারি,পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরে

৯

বাবার করা আইনেই সুযোগ শেষ শেখ হাসিনার,আইন মেনে ফিরতে হবে দেশে:আইনমন্ত্রী

১০

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার

১১

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।