হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ঘটনাটি ঘটে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত খাদেমুল একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে খাদেমুলসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকা দিয়ে ভারত সীমান্ত এলাকায় যান। তারা কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২