আগুনে পুড়ে নিস্ব পরিবারের পাশে ইয়ুথ এসোসিয়েশন

আগুনে পুড়ে নিস্ব অসহায় পরিবারকে সহযোগীতা করছেন ইয়ুথ এসোসিয়েশনের সদস্যরা।

‘আগুনে পুড়ে নি:স্ব, রাত কাটে অন্যের বাড়ির বারান্দায়’অনলাইন নিউজ পোর্টাল বিনিউজে সংবাদ প্রকাশের পর এই অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে রশিদপুর ইয়ুথ এসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠন।

বৃহ:বার বিকেলে রশিদপুর গ্রামের অসুস্থ্য আব্দুর রশিদ ও তার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন এই সংগঠনের সদস্যরা। ইয়ুথ এসোসিয়েশনের সদস্য আশরাফুল ইসলাম নিরব, সাইফুল ইসলাম ননী, আব্দুল্লাহ আল রিজন, মাহমুদুল হাসান রবিউল ইসলাম, আব্দুল্লাহেল কাফি, মেহেদী হাসান, মাসুদ রানা রুবেলসহ অনেকে আব্দুর রশিদের পরিবারের পাশে দাড়ান। আর্থিক সহযোগীতা পেয়ে নতুন ঘর তৈরির স্বপ্ন দেখছেন অসহায় আব্দুর রশিদ। 

আব্দুর রশিদ বলেন, একমাত্র মাথা গোজার ঠাঁই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতর থাকা সকল জিনিসপত্র সহ খাদ্য সামগ্রীও অবশিষ্ট ছিলো না। ঘর পুড়ে যাওয়ার পর থেকে অন্য একজনের বাড়ির বারান্দায় রাত কাটাচ্ছি। এই দুঃসময়ে আমার পাশে দাড়িয়েছে তারা। এই টাকা পেয়ে অনেকটাই উপকার হবে। আশা করছি একটি নতুন ঘর তৈরি করতে পারবো। 

ইয়ুথ এসোসিয়েশনের সদস্য সাইফুল ইসলাম ননী বলেন, আগুনে পুড়ে অসুস্থ্য আব্দুর রশিদের পরিবার অন্যের বাড়ির বারান্দায় রাত কাটাচ্ছে, এ খবর জানার পর আমরা এ পরিবারের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছি। আমরা সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। 

ইয়ুথ এসোসিয়েশনের অন্যতম পৃষ্ঠপোষক ছাত্রদল নেতা রাকিব হাসান খান জানান, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। এরমধ্যে তার একমাত্র থাকার ঘরটিও আগুনে পুড়ে গেছে আমরা এখবর জানার পর খুবই ব্যথিত হয়েছি। এ বিষয়টি জানার সাথে সাথেই আমি আমাদের সামাজিক সংগঠন ইয়ুথ এসোসিয়েশনের সকল সদস্যদের সাথে যোগযোগ করি। আমাদের অধিকাংশ সদস্য ঢাকা এবং দেশের বাইরে কর্মরত থাকায় অর্থ সংগ্রহ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবুও সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অসহায় পরিবারটির পাশে দাড়াতে পেরেছি। ভবিষতেও তাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে তিনি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২