পাবনায় হোটেল রয়েল প্যালেস থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত।

পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহান এর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য  হোটেল রয়েল প্যালেস এ একটি রুম নেয় স্বাধীন। বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পায়নি। পরে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে।

স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, ‘আমার বাসায় ছিলেন। তিনি হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১০

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১১

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১২