মিয়ানমার থেকে গুলি, টেকনাফে নারী আহত

ছবি : সংগৃহীত।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় ওই এলাকা থেকে একটি তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। আহত ছেনুয়ারা বেগম লম্ববিল বাগগুনা এলাকার আক্তার হোসেনের স্ত্রী। 

গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আমরা এখন কক্সবাজারের পথে।’ 

হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজের কম্পিউটার দোকানি বলেন, ‘বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানে এসে পড়ে। দোকান থেকে সেই গুলিটি উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

এ বিষয়ে উখিয়ার ৬৪-ব্যাটলিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, ‘হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তিনি কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন বলে জেনেছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২