লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে পৌর শহরের (১০নং ওয়ার্ড) মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । 

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। পরে ঘরের ভেতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছকিনা। 

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্থানীয়দের।  

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, পূর্ব শক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটাও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২