‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে খুব শিগগিরই ভালো খবর পাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সাধারণ মানুষদের নিয়ে কথা হয়েছে। সাধারণ মানুষ রেল যোগাযোগ চায়। মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকলেও মালবহন বন্ধ থাকেনি বরং প্রায় দ্বিগুণ হয়েছে। এর অর্থ বাণিজ্য চলছে। এই বাণিজ্য আরও কীভাবে এগিয়ে নেয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। সড়ক, রেল ও জলপথ নিয়ে কথা হয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী।

দীনেশ ত্রিবেদী বলেন, এখন ৬-৭ ঘণ্টা লাগছে যাতায়াতে। পদ্মা সেতু কিংবা অন্য কোনো পথ ব্যবহার করে কীভাবে ৩ ঘণ্টা কমানো যায়, সেটি নিয়ে কথা হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস চালু নিয়ে মিটিং চলছে।

তবে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, রাজনৈতিক কথা আলাদা বিষয়। আজকে রাজনৈতিক কথাবার্তার মধ্যে ঢুকতে চাই না। 

দীনেশ ত্রিবেদী আরো বলেন, সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সব দিক থেকে তার কাছে অনেক কিছু শেখার আছে। সাক্ষাৎ করে খুব ভালো লেগেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কাজ করছেন রাষ্ট্রদূত। কীভাবে দুদেশকে লাভবান করা যায়; দুই দেশের স্বার্থ রক্ষা করে বাণিজ্য, যোগাযোগ, অর্থনীতি কীভাবে প্রসারিত করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১০

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

১১

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১২