দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে : রাহিদ মান্নান লেনিন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন বলেছেন,দল যাকে নমিনেশন দেবে আমাদের তার পক্ষে কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, দল যদি আমাকে নমিনেশন দেয়,তাহলে আমি আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করব। জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা বাস্তবায়ন হবে আমার প্রধান লক্ষ্য।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ডের একজনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমি এমপি নির্বাচিত হলে রায়গঞ্জ তাড়াশের  যুব সমাজের উন্নয়ন নিয়ে কাজ করব। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন,ঘুরকা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সঞ্চালনা করেন, সলঙ্গা থানার যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল,সলঙ্গা থানার বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন।রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা সহ প্রমুখ। 

উক্ত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২