সলঙ্গায় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়নে অনুষ্ঠিত হলো রাহিদ মান্নান লেনিন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন বিএনপি ও ২ নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আমশড়া জোরদিঘী বাজারে এ ভলিবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের (মহর) সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য রাহিদ মান্নান লেনিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান, সলঙ্গা থানা যুবদলের সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন, ৩নং ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, ধুবিল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি স ম আনোয়ার হোসেন, ধুবিল ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা কামাল, আবুল কাশেম, আব্দুল খালেক শেখসহ প্রমুখ। 

 

 

খেলায় অংশগ্রহণ করা দল দুটি বড়হড় মারজান সততা স্পোর্টিং ক্লাব বনাম আমশড়ার ভাই ভাই পোল্টি ফিড।প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয় লাভ করা বড়হড় মারজান সততা স্পোর্টিং ক্লাবকে প্রথম পুরস্কার হিসেবে ১০০ সিসি হোন্ডা মোটরসাইকেল তুলে দেয়া হয়। দ্বিতীয় পুরস্কার ৮০সিসি হোন্ডা মোটরসাইকেল।

এছাড়া উক্ত ভলিবল টুর্নামেন্টে  ধুবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও হাজার হাজার সাধারণ দর্শক  উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২