ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি পুরোনো চেয়ার ও কিছু ব্যানার-ফেস্টুন পুড়ে যায়। মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ।

স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে সবাই চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের ব্যানার-ফেস্টুন বাইরে ছুড়ে ফেলে দেয়া হয়।

বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ জানান, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ধারণা করছি, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে এবং দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, নলমুড়ি ইউনিয়ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

১০

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১১

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২