বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত।

৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অবৈধভাবে অবস্থান করার অভিযোগে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

শনিবার (২ আগস্ট) সকালে দেশটির একটি সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের। এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার ফেরত পাঠাচ্ছে বলে জানা যায়। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

 

এর আগে বিভিন্ন সময় আরও শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২