ইরান যুদ্ধে ৩৯ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন আইনপ্রণেতা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৩৯টি বিমান হারিয়েছে বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতা এড কেস। মঙ্গলবার (১২ মে) মার্কিন সিনেটের এক শুনানিতে তিনি এ তথ্য তুলে ধরেন। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন প্রতিরক্ষা দফতরের এক প্রতিবেদনের বরাত দিয়ে ডেমোক্রেটিক পার্টির এই আইনপ্রণেতা বলেন, ‘দ্য ওয়ার জোন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এখন পর্যন্ত প্রায় ৩৯টি বিমান হারিয়েছি। আর এটি প্রায় এক মাস আগের তথ্য।’

এর আগে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় ৩৯টি বিমান ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের আকাশসীমায় একটি এফ-৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয় এবং একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস হওয়ার দাবিও করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। একইসঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

প্রায় পাঁচ সপ্তাহ সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাতের স্থায়ী সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

১

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

২

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৩

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৪

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৭

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৮

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১১

ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের নতুন নির্দেশনা

১২