ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২২ জুন) মার্কিন ট্রেজারি বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) ইরানের জন্য ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, সুইজারল্যান্ডে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচলের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

বেসেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। চলমান আলোচনার অগ্রগতির অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য সাময়িক এই সাধারণ লাইসেন্স জারি করেছে।’

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন হওয়ায় সেখানে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে লাইসেন্সটি আপাতত ৬০ দিনের জন্য কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি ও ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

১০

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১১

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১২