২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য অনুযায়ী, সর্বশেষ এই মৃত্যুর মধ্য দিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০১ জনে।

গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে ৯৪১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করেছে। এর ফলে দেশব্যাপী সন্দেহভাজন মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে।

এদিকে, এই সময়ে নতুন করে ৭৯ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হওয়া মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশব্যাপী হামের মতো উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১০

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১১

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

১২