ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন ড্রোন ভূপাতিত

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন 'লুকাস' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লোরেস্তান প্রদেশের পুলিশ খোররামাবাদ শহরে মার্কিন ড্রোনটি ভূপাতিত করে। ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এর আগে অভিযোগ উঠেছিল, তেহরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করছে। 

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, এই ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইসফাহানের কাছে গতকাল মঙ্গলবার একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। 

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা মধ্য ইরানের ইসফাহান শহরের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমকিউ-৯ রিপার দূরপাল্লার মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করেছে।

এমকিউ-৯ রিপার ড্রোনটি আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও হামলার জন্য বহুল ব্যবহৃত। প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

২

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

৩

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৫

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৭

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৮

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৯

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১১

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২