গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন

ছবি : সংগৃহীত।

গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ। সোমবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। ভোটদানে বিরত থাকে-চীন ও রাশিয়া। খবর : আল-জাজিরা

প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। যা গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন দেয়। 

এ ভোটকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। 

জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, প্যালেস্টাইন অথরিটি। তবে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা জানায়, এ পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আরোপ করবে। 

ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে, এ প্রস্তাব নিয়ে ইসরায়েলে রয়েছে বিতর্ক। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২