বিজয়ের বেশে ঢাকায় ফিরেছে অনূর্ধ্ব ২০ নারী দল

ছবি সংগৃহীত।

দেশে ফিরেছে অনূর্ধ্ব ২০ নারী দল। রাতে বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেয় ফেডারেশন কর্তারা। এশিয়ান কাপের মূল পর্ব আরও কঠিন তবে সেরাটা দিতে চান অধিনায়ক আফঈদা খন্দকার। আর সেরা দলের বিপক্ষে লড়তে স্কিলের আরও উন্নতির কথা বলেছেন গোলরক্ষক স্বপ্না রানি।

নারী ফুটবলে নিয়মিত ঘটনা। একেকটি মিশন শেষ করে বিজয়ের বেশে দেশে ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। 

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে সোমবার রাত দেড়টায় দেশে ফিরে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছে ফুটবলাররা।

বাছাই পর্বে তিন ম্যাচের মধ্যে ২টিতে জিতে থাইল্যান্ডে মূল আসরে খেলবে আফঈদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়ান কাপের টিকিট কাটার পর, বয়সভিত্তিক দলও জায়গা করে নিয়েছে এ আসরে। তাই প্রত্যাশাটাও বেশ বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরো উন্নতির কথা জানান দলটির গোলরক্ষক।

অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল, ওরা আসলে শুধু এশিয়ার না বিশ্বের একটি সেরা দল। ওদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি এটাই আমাদের বড় পাওয়া।  

আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পেরেছি যে, আমরা এখন কোথায় আছি। আমার মনে হয় আমরা কোয়ালিফাই করেছি এই ম্যাচটা খেলার যে অভিজ্ঞতাটা হয়েছে এটা আমাদের পরবর্তী রাউন্ডে কাজে লাগবে। 

নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব ২০ দলেরও অধিনায়কের দায়িত্বে আফঈদা খন্দকার। দুটো দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল আসরে। তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকেও পর্যাপ্ত সমর্থন পাবার কথা জানান অধিনায়ক

আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে এশিয়ার আরো ১১টি দল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২