কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটাযুদ্ধ, আহত ৩০

ছবি: সংগৃহীত।

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধ, সংঘর্ষ, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৩  ঘণ্টাব্যাপী জেলার তিতাস উপজেলার চরবাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, চরের মালিকানা ও দখল নিয়ে মেঘনা উপজেলার আলীপুর এবং তিতাস উপজেলার চরবাটেরা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরে জেলার মেঘনা উপজেলার আলীপুর গ্রামের একদল লোক নৌকাযোগে এসে পার্শ্ববর্তী তিতাস উপজেলার চরবাটেরা গ্রামের লোকজনের উপর হামলা করে। এসময় চরবাটেরা গ্রামের লোকজনও পাল্টা হামলা করলে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

তারা আরও জানায়, সংঘর্ষ চলাকালে প্রত্যেকের হাতেই টেটা, দা ও লাঠিসোটা ছিল। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং  মেঘনা উপজেলার আহতরা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

চরবাটেরা গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কুর ভূঁইয়া বলেন, বিনতপুর ও আলীপুর গ্রামের লোকজন চল-টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নৌকাযোগে নদী পেরিয়ে গ্রামে প্রবেশ করে হামলা চালায় এবং দোকানপাট ও বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে।  এসময় নারী, পুরুষ ও শিশুদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

তিতাস থানার ওসি মমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। পরে মেঘনা থানা পুলিশও সেখানে পৌঁছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

এ বিষয়ে মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, দুই থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সংঘর্ষে আহতদের অধিকাংশই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সকলেই বাড়ি ফিরে গেছেন এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

১০

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

১১

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজ

১২