সিরাজগঞ্জে একই সময়ে দুই লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন রায়গঞ্জ উপজেলার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বুধবার সকালে বাড়ির পাশে ফুলজোড় নদীতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা থানায় সংবাদ দেন।

সলঙ্গা থানার পরির্দশক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

অপরদিকে উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন বলেন, বুধবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচে ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৬/৩৭ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি একরামুল হোসাইন আরো বলেন, নিহতের পরনে নীল রংয়ের লুঙ্গি ও কমলা রংয়ের জ্যাকেট ছিল। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২