শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জেন জির কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি কান ধরে ওঠবসও করেন আর এরপর বেশ আলোচনা হচ্ছে।  হিন্দুস্তান টাইমসে জানা যায় এর পেছনের কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই।  

ভিডিওতে সোনাক্ষী বলেন, আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনও এমন বলব না। আপনাদের স্যালুট।আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন। এ কথা বলেই তিনি ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করেন। পরে মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। ভিডিওতে তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়। 

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিনি আন্দোলন নিয়ে একাধিকবার সামাজিক মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেন। তাই তার এই ভিডিওকে অনেকেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন। 

সোনাক্ষী সিনহার পাশাপাশি বীর দাস, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, রিদ্ধি ডোগরা, রোহিত সারাফ, ঈশান খট্টর, প্রিয়াঙ্কা চোপড়া, সানি হিন্দুজা, রাশি খান্না ও শিবানি আখতারের মতো তারকারাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১০

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১১

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১২