আপিল বিভাগে দুজন প্রধান বিচারপতি!

ছবি : সংগৃহীত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলাকালেই বিরল দৃশ্য—একসঙ্গে দুই দেশের প্রধান বিচারপতি। 

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বসেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। 

তিনি আপিল বিভাগের বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করেন।

এ সময় আপিল বিভাগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার শুনানি চলছিল। শুনানির শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

শনিবার ঢাকা পৌঁছান নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। দলে রয়েছেন বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে নেপালের প্রতিনিধিদল আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২