ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

ছবি : সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরও যদি দেশটির প্রশাসনের বাকি সদস্যরা দেশকে ‘ঠিক করার’ তার প্রচেষ্টায় সহযোগিতা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর দ্বিতীয় দফা সামরিক হামলা চালাতে পারে।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের এই মন্তব্য লাতিন আমেরিকায় আরো মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দেয়। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ কমাতে ব্যর্থ হলে কলম্বিয়া ও মেক্সিকোও সামরিক পদক্ষেপের মুখে পড়তে পারে। অপারেশন কলম্বিয়া—শুনতে আমার কাছে ভালোই লাগে, বলেন ট্রাম্প।

তিনি আরো বলেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ছাড়াই ‘নিজে নিজেই পতনের পথে’ রয়েছে বলে মনে হচ্ছে।

মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং সোমবার মাদক মামলায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে তার আটক হওয়ায় তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, নতুন সরকার বসানোর জন্য তাৎক্ষণিক নির্বাচন চাপিয়ে দেওয়ার বদলে তার প্রশাসন মাদুরো সরকারের অবশিষ্ট সদস্যদের সঙ্গে কাজ করবে, যাতে মাদক পাচার দমন করা যায় এবং দেশের তেল শিল্প পুনর্গঠন করা যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২