ময়মনসিংহে ট্রাক-অটোর সংঘর্ষ, নিহত ৪

ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। সেটি নেত্রকোণায় যাচ্ছিল। এরমধ্যে ঘটনাস্থলে দুইযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এ ঘটনায় আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২