৩১ ঘণ্টা যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে৩১ ঘণ্টা যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্ত

টানা ৩১ ঘণ্টার ভয়াবহ যানজটের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। তবে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়া এই যানজট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকেও সোনারগাঁও, মেঘনা, গজারিয়া ও দাউদকান্দিসহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যানবাহনের ধীরগতি ও জটলা। ফলে এখনো কাটেনি যাত্রী ও চালকদের ভোগান্তি। ২-৩ ঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে ১০-১২ ঘণ্টা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোনারগাঁও, মেঘনা টোল প্লাজা, গজারিয়া, পুরান বাউশিয়া, দাউদকান্দি টোল প্লাজা ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে এবং কোথাও কোথাও জটলা তৈরি হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষারিয়ার চর ব্রিজ এলাকায় জরুরি সংস্কারকাজের জন্য ঢাকামুখী একটি লেন বন্ধ রাখাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে মহাসড়কে যানজটের সূত্রপাত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে থাকায় সেই যানজট একপর্যায়ে আষারিয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়। এর মধ্যে আষারিয়ার চর এলাকায় ঢাকামুখী অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়। সেখানে প্রায় পাঁচ মিটার অংশে মাইক্রোকংক্রিট ঢালাই দেওয়া হয়। ঢালাই শক্ত হওয়ার জন্য সময় প্রয়োজন হওয়ায় একটি লেন দিয়ে সীমিতভাবে যানবাহন চলাচল করানো হয়।

একটি লেন বন্ধ থাকায় বিপুলসংখ্যক যানবাহনকে সীমিত জায়গা দিয়ে চলতে হয়। ফলে প্রথমে আষারিয়ার চর এলাকায় যানজট তৈরি হলেও পরে সেটি পেছনের দিকে দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। কোথাও কোথাও যানবাহন ঘণ্টার পর ঘণ্টা প্রায় স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে।

চৌদ্দগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রী আলাউদ্দিন খিলজীর বলেন, ভোর ৬টায় বাসা থেকে বের হয়েছিলাম। পরিকল্পনা ছিল সকাল ৯টার মধ্যে ঢাকায় পৌঁছে অফিসে যাওয়ার। কিন্তু আট ঘণ্টারও বেশি সময় রাস্তায় কাটিয়ে আমি দাউদকান্দি পার হয়ে মেঘনা এলাকার কাছাকাছি এসেছি।

আলাউদ্দিন বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার যানজট পেরিয়ে এসেছি। এরপরও সামনে যানজট রয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকার পাশাপাশি মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় কাউকে দেখলাম না। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে মাইলের পর মাইল যানবাহন আটকে থাকার সময় অ্যাম্বুলেন্স, রোগী, কর্মজীবী মানুষ ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সংস্কার করা অংশের ঢালাই শক্ত হয়ে যাওয়ার পর শনিবার সকালে বন্ধ থাকা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফলে আষারিয়ার চর ব্রিজ এলাকায় দুই লেন দিয়েই যানবাহন চলাচল শুরু করে। এরপর ধীরে ধীরে মহাসড়কের বিভিন্ন অংশে যানজট কমতে থাকে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, শনিবার সকালে আষারিয়ার চর ব্রিজের বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হয়েছে। এখন দুই লেন দিয়েই যানবাহন চলাচল করছে। এতে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় বিভিন্ন স্থানে চালকেরা ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকে গাড়ির ভেতর ঘুমিয়েও পড়েছিলেন। ফলে লেন খুলে দেওয়ার পর যান চলাচল শুরু হলেও পুরো মহাসড়কের গাড়ির চাপ একসঙ্গে সরানো সম্ভব হচ্ছে না। এ কারণে যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

১

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

২

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

৩

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৪

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

৫

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা

৬

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

৮

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাঁচ

৯

দুর্যোগ প্রশমন দিবসে জুড়ীতে সচেতনতামূলক র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের

১১

কাজী নজরুল ইসলাম: শৃঙ্খল ভাঙার গান ও এক অসাম্প্রদায়িক আধুনিকতার ইশতেহার

১২