ভোলায় পৌরসভার ৩ গাড়িতে আগুন দিলেন ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত ।

ভোলা শহরের নতুনবাজার চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে পৌরসভার তিনটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ছয়জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ভোলা পৌরসভা শহরের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে আসছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী (আনাসার-ভিডিপি) আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘবদ্ধ ওই চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।

এদিকে, স্থানীয়দের সহায়তায় ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে যায়।

ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, নতুন বাজারে অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর জেলা প্রশাসক আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, উচ্ছেদ অভিযানে আগে থেকে পুলিশ চাওয়া হয়নি। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২